ঢাকা | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বাংলা কনভার্টার
walton

অত্যন্ত সাশ্রয়ী দামে সাইলেন্ট ক্লিক মাউস নিয়ে এলো এফোরটেক ওপি-৫৫০এস

অত্যন্ত সাশ্রয়ী দামে সাইলেন্ট ক্লিক মাউস নিয়ে এলো এফোরটেক ওপি-৫৫০এস
অত্যন্ত সাশ্রয়ী দামে সাইলেন্ট ক্লিক মাউস নিয়ে এলো এফোরটেক ওপি-৫৫০এস

মাত্র চারশো নিরানব্বই টাকায় প্রিমিয়াম ক্যাটাগরির মাউসের মতন সাইলেন্ট ক্লিক ফিচার নিয়ে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো এফোরটেক ওপি-৫৫০এস তারযুক্ত সাইলেন্ট ক্লিক অপটিক্যাল মাউস।

বর্তমান সময়ে ওয়ার্ক-ফ্রম-হোম, স্টাডি এবং অফিস ব্যবহারের জন্য কম শব্দযুক্ত ও নির্ভরযোগ্য এক্সেসরিজের চাহিদা বাড়ছে। সেক্ষেত্রে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এই মাউসটি সাইলেন্ট অপারেশন, নির্ভরযোগ্য পারফরম্যান্সের মাধমে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে কর্পোরেট ও ছাত্রছাত্রীদের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হবে।

অফিস, লাইব্রেরি কিংবা দীর্ঘ সময় কাজের সময় শব্দ কমিয়ে একটি শান্ত পরিবেশ নিশ্চিত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে সাইলেন্ট ক্লিক টেকনোলোজি। এছাড়া প্রতিদিনের কাজের জন্য স্মুথ ও নির্ভুল কার্সর কন্ট্রোল প্রদানের জন্য এতে রয়েছে ১২০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর।

মাত্র ৩টি বাটন, ৪-ওয়ে স্ক্রল এবং ৫ মিলিয়ন ক্লিক লাইফসাইকেল সমর্থিত এই মাউসটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য খুবই উপযোগী। পাশাপাশি এর প্রতিসম ডিজাইনের কারনে এটি ডান ও বাম—উভয় হাতেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

ওপি-৫৫০এস মাউসটি এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহ সহ সারা বাংলাদেশে।

এফোরটেক,ওপি-৫৫০এস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়