ঢাকা | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা কনভার্টার
walton
শিরোনাম :

নিবন্ধনের জন্য অনুমতি পেলো ১৪টি আইপি টিভি

নিবন্ধনের জন্য অনুমতি পেলো ১৪টি আইপি টিভি
নিবন্ধনের জন্য অনুমতি পেলো ১৪টি আইপি টিভি

শর্তসাপেক্ষে ১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। ৭ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিবন্ধন দেওয়া হয়

প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে ১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। ৭ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিবন্ধন দেওয়া হয়। (৮ নভেম্বর) সোমবার আদেশটি প্রকাশিত হয়।

আদেশে নিবন্ধনের শর্তগুলোতে বলা হয়, বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এসব আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে ২০১৪ সালের জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০) সালের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র, নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে।

সরকার প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

যেসব আইপি-টিভি নিবন্ধনের অনুমতি পেলো- www.ruposhibangla.tv, www.matientertainment.tv.com, hernet-tv.business.site, www.moviebangla.tv, www.jagoron.tv, www.flixsrk.tv, www.jatvbd.com, www.rajdhani.tv, bn.voicetv.tv, www.news21bangla.tv, www.chdnews24.tv, www.jagoroni.tv, deshbandhutv.com, shobuyprimetv.com

আইপি টিভি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়