ঢাকা | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বাংলা কনভার্টার
walton
শিরোনাম :

ইসলামিক রিলিফ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক রিলিফ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক রিলিফ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সমস্ত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা সুবিধা উপভোগ করবেন।

শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আকমল শরীফ তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

গার্ডিয়ান লাইফ এর পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট; মাহবুব মোর্শেদ নাঈম, এক্সিকিউটিভ অফিসার, গ্রুপ সেলস; মোঃ ইসমাইল হোসেইন মজুমদার, অফিসার, গ্রুপ সেলস এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষ থেকে গোলাম মোতাশিম বিল্লাহ, হেড অফ প্রোগ্রামারস, মোহাম্মদ সাইফুল ইসলাম, ফিন্যান্স ম্যানেজার; এসএএম জাবের, ম্যানেজার, অপারেশনস সাপোর্ট এবং মোঃ আসিফুর রহমান, ডেপুটি ম্যানেজার, এইচআরএম অ্যান্ড অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট ইউনিট এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফ,গার্ডিয়ান লাইফ,লাইফ ইন্স্যুরেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়